দৈনিক কক্সবাজার বাণী

সারাদেশ

পালংখালী যুবলীগের কমিটিতে দুই মাদক গডফাদারের অন্তর্ভুক্তির তৎপরতার অভিযোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন দুই ব্যক্তিকে ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য একটি মহল মরিয়া হয়ে উঠেছে। অভিযোগের তালিকায় রয়েছেন জসিম উদ্দিন ও ফয়েজুল ইসলাম। স্থানীয়দের দাবি, এই দুই মাদক গডফাদার মোটা অংকের টাকার বিনিময়ে পালংখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি নিতে মরিয়া হয়ে উঠেছেন, তাদের বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। জসিম উদ্দিন ও ফয়েজুল ইসলাম দুজনই ইয়াবাসহ আটক হয়েছেন এই বিষয়ে অতীতে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। জসিম উদ্দিন ২০১৩ সালে মাদক সহ কোতোয়ালি থানায় এরেস্ট হন এবং ২০১৭ সালে ফয়েজুল ইসলাম ২০ হাজার ইয়াবাসহ আটক হয়েছেন।স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, মাদকবিরোধী অভিযানের মধ্যে মাদক কারবারের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আনার চেষ্টা হলে তা তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে কী বার্তা দেবে?তাদের দাবি, যেকোনো রাজনৈতিক কমিটি গঠনের আগে সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে থাকা মামলা, আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ড এবং মাদক-সংক্রান্ত অভিযোগ যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। অভিযুক্ত ওই দুই ব্যক্তির বিষয়ে উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কামাল পাশার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক কক্সবাজার বাণী

রোববার, ৩০ আগস্ট ২০২৬

পালংখালী যুবলীগের কমিটিতে দুই মাদক গডফাদারের অন্তর্ভুক্তির তৎপরতার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ফরিদুল মোস্তফা খান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কক্সবাজার বাণী

0:00 0:00
1.0x